বিশেষ প্রতিনিধি, nipon।।
নীলফামারীর সৈয়দপুরে একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আব্দুর রাজ্জাককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টায় শহরের রাবেয়া বাজার মন্দির-সংলগ্ন ব্রিজে এ ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাক সোনাপুকুর এলাকার আবুল হোসনের ছেলে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক শুক্রবার রাতে বিভিন্ন দোকান থেকে টাকা কালেকশন শেষে ব্যাগে টাকা নিয়ে রাবেয়া বাজার এলাকা থেকে সৈয়দপুর শহরে যাওয়ার পথে ব্রিজের ওপর জনশূন্য এলাকায় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সঙ্গে থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। তার চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, এক যুবককে কুপিয়ে সঙ্গে থাকা টাকার একটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে, ছিনতাইকারীদের গ্রেপ্তারে চেষ্টা চলমান আছে।