বিশেষ প্রতিনিধি, nipon।।
সিরিজের দ্বিতীয় ওয়ানডের শুরুতে ব্যাট করতে নেমে সাদাকাতের আগ্রাসী ব্যাটিং এ উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। দ্রুত ফিফটি তোলা সাদাকাত এগোচ্ছিলেন সেঞ্চুরির পথে। তবে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত বোলিঙে বেশিক্ষণ ক্রিজে টিকতে পারলেন না তিনি। সাদাকাতকে আউট করে পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙলেন বাংলাদেশের মিরাজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেটে ১১১ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ক্রিজে সাহিবজাদা ফারহান ও শামিল হুসাইন।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানায় বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মাত্র ৩১ বলে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন সাদাকাত। আর ওপেনিং জুটিতে আসে ১০৩ রান। ইনিংসের ১৩তম ওভারে সাদাকাতকে আউট করার মধ্যে জুটি ভাঙে তাদের। মাত্র ৪৬ বলে ছয়টি চার ও পাঁচটি ছয়ে সাজানো ৭৫ রানের অনবদ্য ইনিংস করেন সাদাকাত।