বিশেষ প্রতিনিধি, nipon।।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে পাত্তা না পাওয়া পাকিস্তান প্রথমে ব্যাটিং করতে নেমে ঝোড়ো ফিফটি তুলে নিয়েছেন দলীয় ওপেনার মাজ সাদাকাত। আর তাতেই দুর্দান্ত সূচনা পেয়েছে সফররত পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ১২ ওভারে বিনা উইকেটে ৯৯ রান সংগ্রহ করে পাকিস্তান। ৭৪ রানে মাজ সাদাকাত ও ১৮ রানে সাহিবজাদা ফারহান অপরাজিত রয়েছেন।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন পাকিস্তানের ওপেনার মাজ সাদাকাত। অন্যদিকে তাকে সঙ্গ দিতে থাকেন আরেক ওপেনার সাহিবজাদা ফারহান।