বিশেষ প্রতিনিধি, nipon।।
ব্রাজিলিয়ান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও লেডি বাইকার এক কন্যাসন্তানের মা কার্লা থাইনারা গত মঙ্গলবার (৪ মার্চ) সকালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। মর্মান্তিক এই ঘটনার পর মেয়ের মৃত্যু শোক সইতে না পেরে রিজার্ভ সামরিক পুলিশ কর্মকর্তা কার্লা থাইনারার বাবা আত্মহত্যা করেন।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম 'কোরিও ব্রাজিলিয়েন্স'-এর প্রতিবেদনে বলা হয় কার্লারের মোটরসাইকেলের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হলে তিনি মহসড়কে ছিটকে পড়েলে পেছন থেকে আসা অন্য একটি গাড়ির নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই খবরে কার্লার বাবা জোসে কার্লোস আন্দ্রে নোগুইরা দ্রুত সেখানে উপস্থিত হয়ে মেয়ের নিথর দেহ দেখে মানসিকভাবে ভেঙে পড়ে সেখানেই আত্মহত্যা করেন।
নিহত কার্লা থাইনারা সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় ছিলেন। ইনস্টাগ্রামে তার ৬০ হাজারেরও বেশি অনুসারী রয়েছে। তিনি মূলত মোটরসাইকেল চালানো, ভ্রমণ এবং পারিবারিক জীবনের বিভিন্ন ভিডিও শেয়ার করতেন।