বিশেষ প্রতিনিধি, nipon।।
নতুন সুপ্রিম লিডার হিসেবে সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় সন্তান মোজতবা খামেনির নাম ঘোষণা করেছে ইরান। বাংলাদেশ সময় আজ সোমবার রাত সোয়া ৩টায় ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে দেশের ৮৮ ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট সর্বশেষ ভোটাভুটিতে সুপ্রিম লিডার নির্বাচনে মোজতবা খামেনিকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেঁছে নিয়েছেন। এই অ্যাসেম্বলি অব এক্সপার্ট নতুন নেতার প্রতি সবাইকে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি তার মেয়ে ও জামাতাসহ নিহত হন। ওই হামলায় তার সঙ্গে আরও উচ্চপদস্থ অন্যান্য সামরিক কর্মকর্তারাও প্রাণ হারান।
কোনো সরকারি দায়িত্ব পালন না করা মোজতবা কোনো নির্বাচনেও অংশ না নিলেও তার বাবা সুপ্রিম লিডার থাকার সময় ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তার প্রভাব থাকায় তিনি ইসলামিক বিপ্লবী গার্ডের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছিলেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা। সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি বৃদ্ধ হয়ে যাওয়ার পর থেকেই ৫৬ বছর বয়সী মোজতবাকে পরবর্তী সুপ্রিম লিডার হিসেবে দেখা হচ্ছিল যদিও মোজতবা নিজে কখনো এ নিয়ে আলোচনা করেননি।
এদিকে মোজতবা সুপ্রিম লিডার হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তা গ্রহণযোগ্য হবে না জানিয়ে দুইদিন আগে একাধিক সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ইরানের নেতা নির্বাচনে তাকে সরাসরি যুক্ত করতে হবে। তবে ট্রাম্পের বক্তব্যকে উড়িয়ে দিয়ে আয়াতুল্লাহ আলি খামেনির ছেলেকেই নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করেছে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট।
১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর দেশটির প্রথম সুপ্রিম লিডার হন আয়াতুল্লাহ খোমেনি। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় তিনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনি এ দায়িত্ব পেয়ে ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হয়েছেন।