বিশেষ প্রতিনিধি, nipon।।
অবৈধভাবে তেল বিক্রির অভিযোগে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নে জামায়াত সমর্থিত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাজীর অস্থায়ী তেল পাম্পে অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ মার্চ) বিকেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযানে এ সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে হেমায়েতপুর ইউনিয়ন চেয়ারম্যানের ভাইকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজী দীর্ঘদিন ধরে ইসলামপুর গ্রামের জামে মসজিদ সংলগ্ন অস্থায়ী পেট্রোল পাম্প স্থাপন করে ব্যাবসা করে আসছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীমের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসন জানিয়েছে এ সময় অস্থায়ী পাম্পটিতে ব্যাপক অনিয়ম ও অবৈধভাবে ঝুঁকিপূর্ণ পরিবেশে প্লাস্টিকের ট্যাংকে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুতকৃত অবস্থায় পাওয়া গেলে পেট্রোল মজুত ও বিক্রির স্বপক্ষে আইনগত অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন পাম্প কর্তৃপক্ষ।