বিশেষ প্রতিনিধি, nipon।।
প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন ইরানে যুদ্ধের কারণে ফ্লাইট বাতিলের ফলে যেসব প্রবাসীর ভিসা শেষ হয়েছে, তাদের সাহায্য করতে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় হটলাইন চালু করেছে। শনিবার (৭ মার্চ) সকালে সিলেটের মির্জাজাঙ্গাল এলাকায় একাডেমি ফর মনিপুরী কালচার অ্যান্ড আর্টস এর উদ্যোগে হোলি উৎসব অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘ভিসার মেয়াদ যাদের শেষ হয়েছে তারা মন্ত্রণালয়ে যোগাযোগ করলে সরকার তাদের স্বাধ্য অনুযায়ী সাহায্য করবে। প্রবাসীদের এসব সমস্যা সমাধানে সরকার অঙ্গীকারবদ্ধ।’ উল্লেখ করে প্রবাসীকল্যাণ মন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে যারা মারা গেছে, তাদের খবর পাওয়া মাত্রই আমরা সে দেশের সরকারকে অবগত করেছি। প্রধানমন্ত্রী ও প্রবাসীকল্যাণ মন্ত্রনালয় প্রতিনিয়ত এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছে।
এছাড়া মনিপুরী কালচার অ্যান্ড আর্টস এর উদ্যোগে হোলি উৎসবে যোগ দিয়ে মন্ত্রী আরিফুল হক আরও বলেন, মনিপুরী সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা রয়েছে যা নিরসনে সরকার কার্যকর পদক্ষেপ নিবে।