বিশেষ প্রতিনিধি, nipon।।
ঢাকাই চিত্রনায়ক আরিফিন শুভ বলিউডের বহুল প্রতীক্ষিত সিরিজে নিজের উপস্থিতির জানান দিতে ধরা দিলেন নতুন লুকে। তার অভিনীত ভারতীয় ওয়েব সিরিজ ‘জাজ সিটি’ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ওটিটি প্ল্যাটফর্ম ‘সনি লিভ’-এ আগামী ১৯ মার্চ থেকে মুক্তি পাওয়া সিরিজটি উপভোগ করতে পারবেন দর্শশক
সম্প্রতি কলকাতায় সিরিজটির প্রচারণা অনুষ্ঠানে গাঢ় সবুজ রঙের স্যাটিন স্যুট এবং স্টাইলিশ সানগ্লাসে অত্যন্ত আধুনিক ও চনমনে লুকে অংশ নিয়েছিলেন এই নায়ক। প্রচারণা অনুষ্ঠানে তাকে আত্মবিশ্বাসী ও স্টাইলিশ অবস্থায় দেখা গেছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবির ক্যাপশনে তিনি লেখেন, “লেস পারফেকশন, মোর অথেন্টিসিটি”, অর্থাৎ, কম নিখুঁত, বেশি খাঁটি।
কেন্দ্রীয় চরিত্রে আরিফিন শুভর সাথে সিরিজটিতে অভিনয় করছেন ওপার বাংলার অভিনেত্রী সৌরসেনী মৈত্র। সত্তর দশকের প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজে শুভর রেট্রো লুক, আভিজাত্যপূর্ণ পোশাক এবং গম্ভীর উপস্থিতি ভক্তদের মাঝে রহস্যের সৃষ্টি করেছে। নির্মাতা সৌমিক সেনের পরিচালনায় এই সিরিজের মাধ্যমে বলিউডের মাটিতে শুভ নিজের শক্ত অবস্থান তৈরি করবেন এমনটাই ধারণা ভক্তদের।