বিশেষ প্রতিনিধি, nipon।।
কুইজ প্রতিযোগী সামাজিক মাধ্যমে চরম সমালোচনার মুখে পড়েছেন বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় বলিউড বাদশাহ শাহরুখ খানকে চিনতে না পারায়। অস্ট্রেলিয়ার একটি টেলিভিশন কুইজ শোতে তিনি শাহরুখ খানের পেশা নিয়ে করা প্রশ্নের ভুল উত্তর দিয়ে নেটিজেনদের তোপের মুখে পড়েন। শাহরুখকে ওই ব্যক্তি ‘সফটওয়্যার ডেভেলপার’ হিসেবে চিহ্নিত করায় অবাক কিং খান ভক্তরা
ভাইরাল হওয়া ওই অনুষ্ঠানের প্রতিযোগীর সামনে প্রশ্ন রাখা হয়েছিল ‘শাহরুখ খান কোন ক্ষেত্রে তার প্রতিভার জন্য বিখ্যাত?’ উত্তরের জন্য চারটি বিকল্পের মধ্যে তিনি সফটওয়্যার ডেভেলপমেন্ট অপশনটি বেছে নেয়ায় নেটদুনিয়ায় হাসাহাসি ও সমালোচনার ঝড় ওঠে। শাহরুখ ভক্তদের একাংশের দাবি, যার সাধারণ জ্ঞান এতটুকু নেই তার কুইজ শোতে অংশ নেওয়াই উচিত হয়নি।
ওই প্রতিযোগী শাহরুখ খানের পরিচয় সম্পর্কে জানতেন বলে পরবর্তীতে জানিয়েছেন যে, তিনি তাড়াহুড়ো করতে গিয়ে ভুল বোতামে চাপ দিয়েছেন। সামাজিক মাধ্যমে ক্ষুব্ধ অনুরাগী ও নেটিজেন তার এই অজুহাত মানতে নারাজ। তবে ওই প্রতিযোগীকে নিয়ে বর্তমানে সামাজিক মাধ্যমে নানা রসিকতা ও ট্রোল অব্যাহত রয়েছে।