বিশেষ প্রতিনিধি, nipon।।
গাজীপুরে একটি অরক্ষিত রেল ক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ৯টায় জেলার পূবাইল রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনায় নিহতরা হলেন পূবাইল গ্রামের সজীব ও সাতানিয়া এলাকার বাপ্পি।
বৃহস্পতিবার রাতে দুই যুবক মোটরসাইকেল নিয়ে পূবাইল রেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকা অভিমুখী 'মহানগর এক্সপ্রেস' ট্রেন এসে সজোরে ধাক্কা দিলে এতে তারা ছিটকে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তাদের মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ থানায় নিয়ে যায়
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুল ইসলাম দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই নিহতদের স্বজনরা মরদেহ থানা থেকে বাড়িতে নিয়ে যান।