বিশেষ প্রতিনিধি, nipon।।
শঙ্কামুক্ত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে সফল অস্ত্রোপচার সম্পন্ন করে চিকিৎসা শেষে বর্তমানে নিজ বাসায় বিশ্রামে রয়েছেন তিনি। সুস্থ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে ভক্তদের আশ্বস্ত করে তানিয়া বৃষ্টি বলেন, ‘আলহামদুলিল্লাহ্, আমি আগের থেকে অনেক ভালো আছি। আমার জন্য দোয়া করবেন। সার্জারির পর আসলে অনেক ভালো আছি, ব্যথা নেই আল্লাহর রহমতে।’
অসুস্থতার কারণে দীর্ঘ দিন শুটিং থেকে দূরে থাকার কারনে তিনি বলেন, ‘আপনারা দোয়া করবেন সব যেন আগের মতো ঠিক হয়ে যায়। অনেকদিন গ্যাপ গেছে, শুট অফ গেল। ঈদে কাজগুলো কম হয়ে গেল। দোয়া করবেন সবাই যেন আবারও কাজ শুরু করি ইনশাআল্লাহ্।’
তানিয়া বৃষ্টির এই আকস্মিক অসুস্থতার খবরে তার ভক্ত ও সহকর্মীদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল। তবে তার দ্রুত সুস্থতা ও কাজে ফেরার সংকল্পে স্বস্তি ফিরেছে তাদের।