বিশেষ প্রতিনিধি, nipon।।
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাহরান শহরে ‘আসন্ন’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিষয়ে দেশটিকে সতর্ক করে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্র সৌদিতে নিযুক্ত মার্কিন দূতাবাসে এই উচ্চ সতর্কতা জারি করেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে সৌদি আরবের দাহরান শহরে ‘অত্যন্ত জরুরি ও আসন্ন’ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার হুমকি রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে মার্কিন দূতাবাস।
সৌদি আরবে নিযুক্ত মার্কিন দূতাবাসের পোস্টে বলা হয়, ‘‘যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে কেউ আসবেন না। অবিলম্বে নিরাপদ আশ্রয়ে চলে যান।’’ দাহরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়িঘরে অবস্থান, হামলা সংশ্লিষ্ট সব নিরাপত্তা পরিকল্পনা পুনরায় যাচাই এবং পরবর্তী সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করছে মার্কিন কনস্যুলেট। কনস্যুলেটের কর্মীরা বর্তমানে নিরাপদ আশ্রয়ে রয়েছেন।’’
সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে দেশটির রাজধানী রিয়াদে নিযুক্ত মার্কিন দূতাবাসে দু’টি ইরানি ড্রোন আঘাত হানার পর নতুন সতর্কতা জারি করা হয়েছে। এর আগে, দূতাবাসের ‘কাছে’ আরও দুটি ড্রোন আঘাত হেনেছিল। দাহরান শহরটি সৌদি আরবের পূর্বাঞ্চলে ভৌগোলিকভাবে ইরানের বেশ কাছাকাছি হওয়ায় এই শহরে মার্কিন কনস্যুলেট লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। ইরান মার্কিন দূতাবাসের কাছে আঘাত হানলেও সেখানে এখন পর্যন্ত হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি।