বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৪ মিনিটে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে ২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার।
রাজধানী ঢাকা ছাড়াও খুলনা, সাতক্ষীরা ও পার্শ্ববর্তী অঞ্চলের জনগণ এই ভূমিকম্প অনুভব করেছেন। এছাড়া ভারতের কিছু এলাকায় যেমন বারাসাত-এও কম্পনের ধাক্কা লক্ষ্য করা গেছে।
প্রাথমিকভাবে ভূমিকম্পের কারণে কোনো প্রাণহানি বা তাত্ক্ষণিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে জনগণকে সতর্ক থাকার জন্য পরামর্শ দেয়া হয়েছে।