বিশেষ প্রতিনিধি, nipon।।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যেসব সিটি করপোরেশনের মেয়াদ আগে শেষ হবে, সেসব স্থানে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সচল করা হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মেয়াদ যেখানে শেষ হবে, সেখানে আগে সিটি নির্বাচন হবে।
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, সিটি করপোরেশনসহ স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, সে বিষয়ে আগামী ১২ মার্চের প্রথম সংসদ অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, রাজনৈতিক প্রশাসকরা আমলাদের তুলনায় ভালোভাবে কাজ করতে পারবেন বলে তিনি মনে করেন।
তিনি জানান, যেসব সিটি করপোরেশনের মেয়াদ আগে শেষ হবে, সেখানে আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। সে ক্ষেত্রে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন-এর নির্বাচন সবার আগে হতে পারে। পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য সিটি করপোরেশনের নির্বাচন আয়োজন করা হবে।