বিশেষ প্রতিনিধি, nipon।।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য টেকনোক্র্যাট কোটায় ডাক পেয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক, সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে আমিনুল জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী কর্নেল (অব.) মো. আবদুল বাতেনের কাছে পরাজিত হলে গুঞ্জন শুরু হয় সাবেক এই তারকা ফুটবলারকে নিয়ে।
ক্রীড়ামন্ত্রী হতে শুরু থেকেই আলোচনায় থাকা আমিনু্লের স্বপ্ন অবশেষে সত্যি হচ্ছে। টেকনোক্র্যাট কোটায় ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব যাচ্ছে জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়কের হাতে।