বিশেষ প্রতিনিধি, nipon।।
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে বিয়ের আশ্বাসে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে করা মামলায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হক তাকে গ্রেফতারের আদেশ দেন।
পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর হিরো আলমের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশের বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগার।মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে আশরাফুল আলম ওরফে হিরো আলম প্রতারণামূলকভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করেন।
হিরো আলম এ অভিযোগ অস্বীকার করায় মিথিলা তার বিরুদ্ধে ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পিবিআই তদন্ত করে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় আদালত অভিযোগ আমলে নিয়ে হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।