বিশেষ প্রতিনিধি, nipon।।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে মোহম্মদ জোহাইবের সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলার কথা থাকলেও আসর চলাকালে তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠায় ইতোমধ্যেই তাকে দল থেকে সরিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে। এমিরেটস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও একাধিক ভারতীয় গণমাধ্যম বোর্ডের সূত্রের বরাতে এই খবর প্রকাশ করেছে।
বিশ্বকাপের পর্দা উঠলেও এখনো মাঠে না নামা আমিরাত আগামী মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে । গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগেই ধাক্কা খেল আমিরাত। জোহাইবকে ছাড়াই এই গুরুত্বপূর্ণ ম্যাচসহ পুরো আসর খেলতে হবে তাদের।
বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের মাঝেই জোহাইবের বিরুদ্ধে মদ্যপান ও নারীঘটিত উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগ উঠেছে যা বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে এমন আচরণকে দলের শৃঙ্খলাবিরোধী হিসেবে তার বিরুদ্ধে তদন্ত হবে বলে জানা গেছে। আন্তর্জাতিক ক্রিকেটে আমিরাতের হয়ে ১০ ম্যাচ খেলা ২৮ বছর বয়সী এই ব্যাটার টি-টোয়েন্টিতেও নিয়মিত মুখ। তবে এটা ঠিক তার অনুপস্থিতি নিশ্চিতভাবেই ভোগাবে দলকে।