বিশেষ প্রতিনিধি, nipon।।
ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী গণসংযোগ করেছেন তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। শনিবার দুপুর ১২টার দিকে গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে গণসংযোগের অংশ হিসেবে গুলশানের বিভিন্ন সড়ক ঘুরে পথচারী, রিকশাচালক, সিএনজি চালক, দোকানি, ফুটপাতের বিক্রেতা ও শপিং মলে আসা ভোটারদের হাতে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বাবার পক্ষে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগ চলাকালে গুলশান এলাকার কয়েকটি অফিস ও ব্যাংকের ভেতরে প্রবেশ করে উপস্থিত ভোটারদের সঙ্গে কথা বলে ধানের শীষ প্রতীকে ভোট চান এবং লিফলেট বিতরণ করে ভোটারদের উদ্দেশে জাইমা রহমান বলেন, তিনি তারেক রহমানের কন্যা এবং তাঁর বাবা ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী। এ জন্য তিনি সবার কাছে তাঁর বাবার পক্ষে ভোট প্রার্থনা করেন।