বিশেষ প্রতিনিধি, nipon।।
বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব চেক বাউন্স নিয়ে পরেছেন আইনি জটিলতায়। দীর্ঘদিনের চেক বাউন্স মামলায় দিল্লি হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করলেন এই অভিনেতা। গত বুধবার (৪ ফেব্রুয়ারি) দিল্লি হাইকোর্ট অভিনেতাকে আত্মসমর্পণের নির্দেশ দিলে রাজপাল যাদব আদালতের দ্বারস্থ হয়ে তিনি তাৎক্ষণিকভাবে ২৫ লাখ টাকা পরিশোধ করবেন এবং বাকি অর্থ পরিশোধের জন্য সময় চাইলে আদালত অভিনেতার এই শর্ত নাকোচ করে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিলে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজপাল যাদব তিহার জেলে পৌঁছে আদালতের নির্দেশ মতো আত্মসমর্পণ করেন।
প্রায় ৯ কোটি টাকা ঋণ থাকায় রাজপালেকে বহুবার সুযোগ দেয়ার পরেও তিনি বার বার অভিযোগকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতার মাধ্যমে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় আদালতে আত্মসমর্পণ করেন। কিন্তু আত্মসমর্পণের পরে টাকা পরিশোধের জন্য আর কোন সুযোগ দেয়া যায় কি না তা খতিয়ে দেখবে আদালত।
বেশ কিছু দিন ধরে এ নিয়ে মামলা চলায় জামিনে মুক্ত অভিনেতা রাজপাল আশ্বাস দিয়েছিলেন, সময়মতো টাকা ফিরিয়ে দেবেন। মঙ্গলবার আদালত পরিষ্কার ভাবে তার সিধান্ত দেয়ায় রাজপাল যাদবকে আদালতে আত্মসমর্পণ করতে হয়। অভিনেতা রাজপাল যাদব ‘ভুলভুলাইয়া’, ‘হাঙ্গামা’ সহ একাধিক ছবিতে অনবদ্য কৌতুক অভিনয়ের জন্য পরিচিত।