বিশেষ প্রতিনিধি, nipon।।
প্রয়াত মা মোনা শৌরীর জন্মবার্ষিকীতে এক আবেগঘন পোস্টে অর্জুন বলেন," তোমাকে খুব মনে পড়ে আজকাল জীবন আমার সঙ্গে কিছুটা নিষ্ঠুর হয়ে উঠেছে।" ঐ পোস্টে প্রাক্তন প্রেমিকের প্রতি সহমর্মিতা প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন মালাইকা।
বলিউডের এক সময়ের ‘পাওয়ার কাপল’ ছিলেন অর্জুন কাপুর ও মালাইকা অরোরা। ২০২৪ সালে তাদের পথচলা আলাদা হলেও ভেতরের মানসিক টানাপোড়েন যে এখনো রয়ে গেছে, তার আভাস মিলল নেট দুনিয়ায় সহমর্মিতা প্রকাশের মাধ্যমে।
অর্জুন কাপুরকে তার ব্যক্তিগত বিষয় এবং অভিনয় জীবন নিয়ে প্রতিনিয়ত নেটিজেনদের ট্রোলিংয়ের শিকার হতে হয়। অর্জুনের পোস্টে তার ভেতরের যন্ত্রণারই বহিঃপ্রকাশ ঘটেছে। ভেঙে না পড়ার অঙ্গীকার করে অভিনেতা তার মা কে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা এই লড়াই একসঙ্গে লড়ব। তোমার সঙ্গে শিগগিরই আমার দেখা হবে এবং একসঙ্গে জন্মদিন উদ্যাপন করব।’
অর্জুনের বিষাদময় পোস্টে অনেক তারকা মন্তব্য করলেও সবার নজর কেড়েছে মালাইকা আরোরার উপস্থিতি। কোনো শব্দ ব্যবহার না করে একটি ‘লাল হৃদয়’ (ইমোজি) দিয়ে অর্জুনের প্রতি নিজের সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন তিনি। বিচ্ছেদের পর প্রাক্তনের কঠিন সময়ে তার পাশে দাঁড়াতে ভুললেন না এই অভিনেত্রী।
কেবল মালাইকা নন, জাহ্নবী কাপুর, কারিনা কাপুর খান, জ্যাকুলিন ফার্নান্ডেজ ও সঞ্জয় কাপুরের মতো তারকারাও অর্জুনের এই পোস্টে সমবেদনা জানিয়েছেন। ভক্তরা অর্জুনের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, অকারণে ট্রোলিং বন্ধ করা উচিত , কারণ অভিনেতা যদি কোনো চরম সিদ্ধান্ত নেন, তবে তার জন্য সমালোচকরাই দায়ী থাকবেন।