বিশেষ প্রতিনিধি, nipon।।
শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সোমবার (২ ফেব্রুয়ারি) ১৫ সদস্যের দল চূড়ান্ত করেছে। দাসুন শানাকার নেতৃত্বে ঘোষিত এই স্কোয়াড থেকে বিশ্বকাপের সহ-আয়োজকদের বর্তমান টেস্ট অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ইংল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে প্রত্যাশিত পারফর্ম দেখাতে না পাড়ায় বাদ পড়েছেন। তার জায়গায় কামিন্দু মেন্ডিসকে ফেরানো হয়েছে।
২৩ বছর বয়সী পবন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি এবং টি-টোয়েন্টিতে ২২ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলার পুরস্কার স্বরূপ বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন । লঙ্কান ক্রিকেট বোর্ড পবনকে মিডল অর্ডারের ‘পাওয়ার হিটার’ হিসেবে রেখেছে। টি-টোয়েন্টিতে অনভিজ্ঞ এবং ওয়ানডেতে নিয়মিত ভেল্লালাগে দলে জায়গা পেয়েছেন।
পেস বোলিং আক্রমণে দুশমন্থ চামিরা ও মাথিশা পাথিরানার সঙ্গী হিসেবে এহসান মালিঙ্গা গত রোববার কাঁধের ইনজুরিতে পড়ায় এমআরআই রিপোর্টের ওপর নির্ভর করছে তার বিশ্বকাপ যাত্রা। স্পিন বিভাগে যথারীতি নেতৃত্ব দেবেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মহেশ থিকশানা। আর শোনা যাচ্ছে রিজার্ভ হিসেবে প্রমোদ মাদুশানকে দলে রাখা হতে পারে।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, চারিথ আসালঙ্কা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, পবন রথনায়েক, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুশমন্থ চামিরা, মাথিশা পাথিরানা এবং এহসান মালিঙ্গা।