বিশেষ প্রতিনিধি, nipon।।
বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজ রহমান আইসিসি থেকে পেলেন সুখবর। আইসিসির সদ্য প্রকাশিত টি-টোয়েন্টির বোলিং র্যাংকিং এ আরও একধাপ এগিয়েছেন মুস্তাফিজ। গেল বছরে বল হাতে দারুণ সময় পার করার পুরস্কার পেলেন কাটার মাস্টার।
টি-টোয়েন্টি বোলিং র্যাংকিং এ আগে থেকেই সেরা দশে থাকা মুস্তাফিজ আট নম্বর থেকে আর এক ধাপ এগিয়ে উঠে এসেছেন সপ্তম স্থানে। বাংলাদেশি এই অভিজ্ঞ পেসারের বর্তমান রেটিং পয়েন্ট ৬৬৫।
সেরা দশ র্যাংকিং এ সবচেয়ে বড় লাফ দিয়ে নয় নম্বরে উঠে এসেছেন আফগানিস্তানের ডানহাতি স্পিনার মুজিব উর রহমান। এদিকে পাকিস্তানি স্পিনার আবরার আহমেদ এক ধাপ এগিয়ে অবস্থান করছেন পাঁচ নম্বরে আর নাথান এলিস নয় থেকে আট নম্বরে উঠে এসেছেন।