বিশেষ প্রতিনিধি, nipon।।
বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিএনপির মিডিয়া সেল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই তথ্য নিশ্চিত করেছে।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় গভীর শোক প্রকাশ করেছে। ঢাকায় নিযুক্ত ইরানের দূতাবাস এক শোকবার্তায় বাংলাদেশের সরকার, জনগণ ও বিএনপির নেতৃত্ব ও কর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে স্মরণ করেছে। শোকবার্তায় বলা হয়েছে, তার প্রধানমন্ত্রীত্বকালে বাংলাদেশ ও ইরানের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় ছিল।
জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন পৃথক শোকবার্তায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং বাংলাদেশের সরকারের প্রতি সংহতি জানিয়েছে। এছাড়া চীন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
অন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ গুরুত্বের সঙ্গে প্রচার করা হচ্ছে।
শোকবার্তায় তার পরিবার, বিশেষ করে পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সহকর্মী ও অনুসারীদের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়েছে।