বিশেষ প্রতিনিধি, nipon।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে অবস্থান নেওয়া নেতাকর্মীদের সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হাসপাতালের সামনের সড়কে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে অবস্থান নেন। এ সময় নিরাপত্তাজনিত কারণে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দিয়ে সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়।
নিরাপত্তা নিশ্চিত করতে এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকা কঠোর নিরাপত্তা বেষ্টনীর আওতায় নেওয়া হয়েছে। সেখানে বিজিবি, পুলিশসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
দুপুরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার অসুস্থ মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে আসবেন বলে জানা গেছে।