বিশেষ প্রতিনিধি, nipon।।
১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংবর্ধনার পর তারেক রহমান মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন এভারকেয়ার হাসপাতালে। এ কথা জানিয়েছেন, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ২৭ ডিসেম্বর শনিবার তিনি ভোটার হওয়ার জন্য নিবন্ধন করবেন। এরপর শেরেবাংলানগরে অবস্থিত পঙ্গু হাসপাতালে জুলাই যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং শহিদ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন।
এর আগে ২৬ ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা তিনি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বিএনপির পক্ষ থেকে জনদুর্ভোগ এড়াতে ক্ষমার জন্য জনগণের কাছে আহ্বান জানানো হয়েছে।