বিশেষ প্রতিনিধি, nipon।।
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর বিদেশে থাকা সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার পথ প্রায় বন্ধই বলা যায়। দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটসম্যান হাশিম আমলার সঙ্গে আলাপচারিতায় সাকিব পরিষ্কার করে বলেন, সমর্থকদের ভালোবাসা ও সমর্থন সবসময় তার সবচেয়ে বড় শক্তি তাই তাদের সামনেই বিদায় নিতে চান তিনি।
তাহলে কি আবার বাংলাদেশের জার্সিতে খেলবেন সাকিল আল হাসান? সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘বিয়ার্ড বিফোর উইকেট’ এর পডকাস্টে হাশিম আমলার সঙ্গে আলাপচারিতায় সাকিব পরিষ্কার করে বলেন, বিদায়ের আগে দেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চান তিনি যেখানে থাকবে ওয়ানডে, টেস্ট ও টি–টোয়েন্টি তিন সংস্করণই।
২০২৪ সালের ভারত সফরের পর জাতীয় দলের বাইরে থাকলেও বিভিন্ন দলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাচ্ছেন সাকিব আল হাসান। তিনি বর্তমানে খেলছেন সংযুক্ত আরব আমিরাতের আইএল টি–টোয়েন্টি লিগে। সাকিবের মতে, এখনো খেলা চালিয়ে যাওয়ার একটাই কারণ দেশের হয়ে খেলার যোগ্যতা ধরে রাখা।