বিশেষ প্রতিনিধি, Farhana Ahmed।।
বলিউডের দুই নামী অভিনেত্রী টুইঙ্কেল খান্না ও কাজল সম্প্রতি তুমুল বিতর্কের মুখে পড়েছেন সঙ্গী যদি শারীরিকভাবে প্রতারণা করে তাতে আপত্তি নেই কিন্তু সঙ্গী যদি তৃতীয় ব্যক্তিকে মন দেয়, তা হলেই সমস্যা এমন মন্তব্য করে।
কাজল ও টুইঙ্কলের অনুষ্ঠানে এই শোতে উপস্থিত ছিলেন জাহ্নবী কাপুর ও করণ জোহর। মানসিক না কি শারীরিক, কোন প্রতারণা খারাপ এ বিষয়টি উঠে আসলে কাজল ও টুইঙ্কেল দু’জনেই জানান, শারীরিক প্রতারণা কোনো ব্যাপার নয়। ‘রাত গায়ি, বাত গায়ি’। কিন্তু মন যেন অন্য কারও কাছে না যায়।এই বক্তব্যে করণ জোহর সম্মতি জানালেও আপত্তি জানিয়ে জাহ্নবী বলেন যে কোনো প্রতারণাই খারাপ। এই কথার জেরে কটাক্ষের শিকার হয়েছিলেন কাজল ও টুইঙ্কেল।
নতুন প্রজন্মের কাছে কী দৃষ্টান্ত তৈরি করছেন তারকারা? অনেকের এই প্রশ্নে তাদের এই বক্তব্য নিয়ে অন্তর্জালে বিতর্কের ঝড় বয়ে যায়। অবশেষে সেই বিতর্কের জবাব দিলেন দুই অভিনেত্রী।
সম্প্রতি কাজল ও টুইঙ্কলের সেই শোয়ের নতুন পর্বে ক্রিকেটার জেমাইমা রদ্রিগেজ ও শেফালি বর্মাও উপস্থিত ছিলেন । বিশেষ রাউন্ড শুরু করার আগে কাজল ও টুইঙ্কেল জানান, অতীতে তারা সমস্যায় পড়েছিলেনএই রাউন্ডের জন্য, তবে এই রাউন্ডে যা যা বলা হয়, তা মজার ছলেই বলা হয় বলে দাবি তাদের। টুইঙ্কেল বলেন, এই রাউন্ডে আমরা যা যা বলি, সেগুলোকে খুব একটা গুরুত্ব দেওয়ার দরকার নেই এবং তাদের দেয়া পরামর্শগুলো অনুসরণ না করার জন্য বলেন তিনি।
তবে সরাসরি সেই ‘প্রতারণা’ বিষয়ের কথা উল্লেখ না করলেও কাজল ও টুইঙ্কেলের ইঙ্গিত যে কোন ‘প্রতারণার’ দিকে, তা আর কারোই বুঝতে বাকি নেই।