বিশেষ প্রতিনিধি, Farhana Ahmed।।
'নিরাপদ সড়ক চাই' আন্দোলনের প্রতিষ্ঠাতা ও ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গত ছয় মাস ধরে লন্ডনে চিকিৎসা গ্রহণ করছেন। গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মাথায় অস্ত্রোপচার করা হয়।
ব্রেন টিউমারটি মস্তিষ্কের গভীর ও গুরুত্বপূর্ণ নার্ভের কাছে থাকায় অপারেশন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসকরা ।
'নিরাপদ সড়ক চাই' আন্দোলনের প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ গণমাধ্যমকে জানিয়েছেন, টিউমারের অনেকটা অংশও ইতোমধ্যে অপসারণ করার পরে ইলিয়াস কাঞ্চন এখন পুরোপুরি কথা বলতে পারছেন । বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে।
মেডিসিন কোর্স শেষ হলে চিকিৎসকরা আরও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি।