বিশেষ প্রতিনিধি, Farhana Ahmed।।
সরকার দেশের ৬৪টি জেলায় নতুন করে পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে। জানা গেছে, এই এসপিরা নির্বাচনী সময়কালীন দায়িত্ব পালন করবেন। বুধবার ( ২৬ নভেম্বর ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান।
এর আগে, সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি আয়োজন করা হয় এবং নির্বাচনের জন্য এসপি চূড়ান্ত করা হয়।
উল্লেখ্য, গত শনিবার ২২ নভেম্বর বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একদুই ঘণ্টার বৈঠকে নির্বাচনী সময়কালীন পুলিশের নিয়োগ ও বদলি সংক্রান্ত নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই আলোচনার ধারাবাহিকতায় লটারি প্রক্রিয়ার মাধ্যমে ৬৪ জেলার এসপি নির্বাচন করা হয়েছে।
অতএব, দেশের ৬৪ জেলা নির্বাচনের জন্য নতুন পুলিশ সুপারদের সঙ্গে প্রস্তুত হয়ে যাচ্ছে।