বিশেষ প্রতিনিধি, Md Al Rajib।।
স্বভাবসুলভ অনিশ্চয়তা বজায় রাখলেন ট্রাম্প। জানিয়ে দিলেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তি চূড়ান্ত নয়। একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, তেহরান যদি ‘সঠিক আচরণ’ না করে, তবে তিনি আবারও ইরানে বোমা হামলা শুরু করতে পারেন। সুইজারল্যান্ডে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্বাক্ষরের মাত্র দু'দিন আগে ফ্রান্সের জি-৭ সম্মেলনে ট্রাম্প চুক্তির ভঙ্গুর দশাকে তুলে ধরেন।
সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, ‘এটি একটি সমঝোতা স্মারক। যদি আমার পছন্দ না হয়, তাহলে আমরা আবার গুলি চালাবো এবং তাদের ওপর বোমা ফেলবো। তারা যদি ঠিকভাবে আচরণ না করে, তাহলে আবার বোমা হামলা শুরু হবে।’
এই সমঝোতা স্মারকে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে তুলে নেওয়ার কোনো বিষয় নেই বলে জানান ট্রাম্প। এ বিষয়ে পরে আরও বিস্তারিত জানাবেন বলেও উল্লেখ করেন তিনি।
আল রাজীব/ আয়না নিউজ