বিশেষ প্রতিনিধি, Md Al Rajib।।
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা প্রেসক্লাবের সভাপতি মো. মাইন উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ আহমেদ রাজীবসহ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ।
হাসান/ আল রাজীব/ আয়না নিউজ