বিশেষ প্রতিনিধি, Surjoy Karmaker।।
রাজশাহী নগরীর বালিয়াপুকুর এলাকায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে তুষার (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ভবনের চারতলায় প্লাস্টারের কাজ করার সময় তিনি নিচে পড়ে যান।
বুধবার (১৭ জুন) সকাল ১০টায় বালিয়াপুকুর এলাকায় এই ঘটনা ঘটে। তিনি ওই ভবনের চারতলায় কাজ করছিলেন। এ সময় পা পিছলে নিচে পড়ে যান।
নিহত শ্রমিক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার যাদুপুর গ্রামের বাসিন্দা। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, তুষারের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
সূর্যয় / আয়না নিউজ