বিশেষ প্রতিনিধি, Md Al Rajib।।
নাটোর প্রতিনিধি : নাটোরে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে সরকারি যাকাত তহবিলের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নাটোর জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক হস্তান্তর করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।
এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত ও ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপ-পরিচালক রিয়াজুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারি যাকাত তহবিল থেকে ৩৯ ব্যক্তিকে মোট ৩ লাখ ৩৩ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে বলে জানান ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক রিয়াজুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, বিত্তবানদের উচিত সরকারি যাকাত তহবিলে যাকাত প্রদান করা। এ তহবিলের মাধ্যমে হতদরিদ্র ব্যক্তিরা উপকৃত হন।
সুফি সান্টু/ আল রাজীব/ আয়না নিউজ