বিশেষ প্রতিনিধি, Surjoy Karmaker।।
মাত্র কয়েক ঘণ্টার পরেই বিশ্বমঞ্চে খেতাব ধরে রাখার লড়াইয়ে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মঙ্গলবার (১৬জুন) আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামার আগে সোমবার (১৫জুন) বিকেলে এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে হাজির হচ্ছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি।
স্কালোনির সাথে আজ সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার একজন খেলোয়াড় উপস্থিত থাকবেন। তবে ফুটবল মহলে জোর গুঞ্জন, আজ কোচের পাশে বসতে পারেন খোদ অধিনায়ক লিওনেল মেসি। ২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচের আগে স্কালোনির সাথে সংবাদ সম্মেলনে এসেছিলেন মেসি। যদিও সেই ম্যাচ আর্জেন্টিনা হেরেছিলো, কিন্তু শেষ পর্যন্ত ট্রফি জিতেছিলো তারা। চার বছর পর সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে স্কালোনি কোনো লাকি টোটকা বা কুসংস্কারের পুনরাবৃত্তি করতে চান কি না, তা নিয়ে আগ্রহ সবার।
এদিকে তাগলিয়াফিকোর অনুপস্থিতিতে লেফট-ব্যাক পজিশনে কাকে খেলাবেন স্কালোনি, তা নিয়ে চলছে নানা পরীক্ষা-নিরীক্ষা।
গত কয়েক সপ্তাহের চোটের ধাক্কা সামলে আর্জেন্টিনা দল এখন মানসিকভাবে দারুণ চাঙ্গা। রেফারি সাইমন মার্চিনিয়াকের পরিচালনায় মঙ্গলবার (১৬জুন) আলজেরিয়ার মুখোমুখি হবে স্কালোনির দল। তার আগে আজকের সংবাদ সম্মেলনে কোচ নিজেই দল নিয়ে সব ধোঁয়াশা দূর করবেন।
সূর্যয় / আয়না নিউজ