বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দাভাও ওরিয়েন্টাল প্রদেশে সোমবার (১৫ জুন) ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয়, যা উপকূলীয় এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি করে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠের প্রায় ১১১.৯ কিলোমিটার। এর উৎপত্তিস্থল ছিল মিন্দানাও অঞ্চলের পোন্দাগুইতান উপকূল থেকে প্রায় ৬৭ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে।
ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই নিরাপদ স্থানে বেরিয়ে আসেন।
এর আগে গত সপ্তাহে একই অঞ্চলের মিন্দানাও উপকূলে ৭.৮ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং এখনো তার প্রভাব কাটিয়ে উঠতে পারেনি স্থানীয় জনগণ। সেই দুর্যোগে অন্তত ৬১ জনের মৃত্যু, ১,০৪০ জনের বেশি আহত এবং প্রায় ৪০ জন নিখোঁজ থাকার খবর পাওয়া যায়।
ক্রমাগত ভূমিকম্পে অঞ্চলটিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
হাফিজ/ আয়না নিউজ