বিশেষ প্রতিনিধি, Md Al Rajib।।
শোবিজ তারকাদের মাঝেও ফুটবল বিশ্বকাপের উন্মাদনার কমতি নেই। ফুটবল নিয়ে সেই চিরচেনা ভালোবাসার কথা এবার অকপটে স্বীকার করলেন এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণি। ছোটবেলা থেকেই তিনি ল্যাটিন আমেরিকার ফুটবল পরাশক্তি আর্জেন্টিনার কট্টর সমর্থক। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে নিজের ফুটবল প্রেমের গল্প শোনান এই গায়িকা।
আর্জেন্টিনা সাপোর্ট করি ছোটবেলা থেকে। আমার বড় ভাই দেখতাম যে পতাকা নিয়ে আসতো অনেক বড় বড়। তো বাসায় যেরকম পতাকা লাগাতো, ওই জায়গা থেকে আর্জেন্টিনার প্রতি একটা আলাদা ভালোবাসা বলে জানান পূর্ণি।
বিশ্ব ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিল। এই দুই দলের ম্যাচ মানেই মাঠের বাইরে ভক্ত-সমর্থকদের মাঝে কথার লড়াই, কখনো আবার তা হাতাহাতিতেও রূপ নেয়। মাঠ ও মাঠের বাইরের এই চিরচেনা ফুটবল বৈরিতা বা দ্বৈরথ বেশ আনন্দ দেয় এই সংগীতশিল্পীকে।
আল রাজীব/ আয়না নিউজ