বিশেষ প্রতিনিধি, Md Al Rajib।।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৩ জুন) বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. সোহেল ওরফে ট্যারা সোহেল (৩২), মো. শামীম আহমদ (৩৭), মো. শাহিন আহমেদ (৩২), মো. আল আমিন ওরফে আরাফাত আকাশ ওরফে রাজ (৩০), মো. নুর আলম (২২), মো. শামীম মোল্লা (২৮), শেখ মো. তাজুল ইসলাম (৩১), মো. পাভেলুর রহমান পাভেল (২৪), মো. মোকাররম হোসেন (৩৭), মো. সোহেল রান (৪৬), মো. মুর্শিদ মিয়া (৩৬), মো. ইব্রাহিম (৪১), সুলাইমান আবেদীন শুভ (২৯), রেজাউল করিম (৩০), মো. সোহেল (২৯), মো. জয়নাল আবেদীন (২৬), মো. মহিউদ্দিন (২৮), মো. মিরাজ (২০), হৃদয় আহমেদ (২১), রমজান (২০), মো. আশরাফুল ইসলাম (১৯), আলিমুল ইসলাম (২৭), মো. রবিউল ইসলাম (২৭), রাসেল (২০), সুজন (৩০), শামীম (২০), নুরুন্নবী ভোলা (৬২), মো. আব্দুস সালাম (১৯), মো. খাদেমুল মিয়া (২৯), মো. আবুল হোসেন (৩০), মো. শহিদুল ইসলাম (৪৮), মো. মতিয়ার রহমান, তহিদুল ইসলাম আকাশ (২৫), মো. ওমর সাদী মোল্লা (৩৫), এনায়েত ইসলাম ইমন (২১), মো. নাইম (১৮), মো. তহিদুল ইসলাম আকাশ (১৮), মো. কাজী সফিকুল সুমন (৩১), মো. রুবেল (২৫), মো. শাহীন আলম (২৪), মো. আলী পাপ্পু (৪৪), মো. মানিক রতন (৪২), রাইসুল ইসলাম সিয়াম (২৫), মো. ইমন (১৯), মো. সাকলাইন কাজী (১৯), মো. মেহেদী হাসান রাসেল (৩০), রফিকুল ইসলাম হীরা ওরফে হিরো (২৫), মো. রকিবুল হাসান রকি, মো. সেলিম, মো. নয়ন হোসেন (২৩), মো. সোহাগ মিয়া (৩১), মো. আল আমিন (২১), মো. রিটন মিয়া (২৬), মো. ফয়সাল (১৯), মো. উজ্জল, মো. ফারুক হোসেন (৪২), মো. কামরুজ্জামান (২৮), মো. ওমর ফারুক (২৩), মো. মিজানুর রহমান (৩০), মো. হোসেন (২৬), মাফিয়া শেখ মায়া (১৯), মো. হৃদয় হোসেন (২৭), মামুন ইসলাম নয়ন (২৫), স্বপন (২৩), মো. রমজান আলী (৫৭), ইতি বেগম (২৮), মো. রাকিব আহম্মেদ (২৩) ও মো. মাহাতাব (২৬)।
গ্রেপ্তারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৬ জন, শেরেবাংলা নগর থানায় ২০ জন, মোহাম্মদপুর থানায় ২১ জন, আদাবর থানায় ১৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় চারজন ও হাতিরঝিল থানায় একজন রয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী।
আল রাজীব/ আয়না নিউজ