বিশেষ প্রতিনিধি, Md Al Rajib।।
যুক্তরাষ্ট্রের মিসৌরিতে একটি বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১২ আরোহীর নিহত হয়েছে। নিহতদের সবাই স্কাইডাইভার ছিলেন।
রোববার (১৪ জুন) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় একটি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে সিঙ্গেল ইঞ্জিনের টার্বোপ্রপ বিমানটি। এর কিছুক্ষণ পরই বাঁক নেওয়ার জন্য প্রয়োজনীয় উচ্চতায় উঠতে ব্যর্থ হয় আকাশযানটি। পরমুহূর্তেই রানওয়ে থেকে প্রায় ৩০০ মিটার দূরে আছড়ে পড়ে প্লেনটি। বিমানটি থেকে তাদের স্কাইডাইভ করার কথা ছিল।
দুর্ঘটনাকবলিত বিমানটি একটি বেসরকারি স্কাইডাইভিং কোম্পানি কর্তৃক পরিচালিত ছিল, যার মডেল প্যাসিফিক অ্যারোস্পেস সেভেন-ফাইভ-জিরো এক্সএল।
আমরা এটিকে বড় ধরনের প্রাণহানির ঘটনা হিসেবে বিবেচনা করছি বলে জানান বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন।
বিধ্বস্ত বিমানটি কোনো বাণিজ্যিক এয়ারলাইনের মালিকানাধীন ছিল না। তিনি বলেন, এটি ছিল একটি স্থানীয় বিমান। এটি আমাদের স্থানীয় বিমানবন্দর থেকেই উড্ডয়ন করেছিল বলে জানান শেরিফ।
আল রাজীব/ আয়না নিউজ