বিশেষ প্রতিনিধি, Md Al Rajib।।
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় রোববার (১৪ জুন) দুপুরের বজ্রপাতে ফয়সাল আহমেদ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, ভালুকা পৌরসভার মেঘার মাঠ এলাকায়। নিহত ফয়সাল ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বিষ্ণুপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, ভালুকা পৌর সভার ৭ নং ওয়ার্ডের টিএন্ডটি রোড এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করে মেঘার মাঠে ভাংগারীর দোকানে চাকুরী করতো। ঘটনার সময় ফয়সাল মেঘার মাঠের ভাংগারীর দোকান থেকে দুপুরের খাবার খাওয়ার জন্য বাসায় যাচ্ছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ফয়সাল আহমেদ গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সে মারা যায়।
বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এস আই রফিকুল ইসলাম।
ফজলে হাসান/ আল রাজীব/ আয়না নিউজ