বিশেষ প্রতিনিধি, Md Al Rajib।।
দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে অত্যন্ত দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১৪ জুন) জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে বক্তব্য প্রদানকালে স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং সরকারের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা স্পষ্ট করেন।
এর আগে রোববার (১৪ জুন) দুপুরের দিকে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছিল।
গত ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজীর আহমেদকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দিয়েছিল দেশের আদালত। ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের তৎকালীন বিচারক মো. জাকির হোসেন ওই জরুরি নির্দেশনা প্রদান করেছিলেন।
মামলার নথি থেকে জানা গেছে যে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক বাদি হয়ে বেনজীর আহমেদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন।
পরবর্তীতে নিবিড় তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ নভেম্বর তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থ পাচারের সুনির্দিষ্ট অভিযোগে চূড়ান্ত অভিযোগপত্র জমা দেওয়া হয়। ওই দাখিলকৃত বিবরণীতে বেনজীর আহমেদ নিজের নামে ৬ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার ৩৬৫ টাকার স্থাবর সম্পদ এবং ৫ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ৯৬৬ টাকার অস্থাবর সম্পদের ঘোষণা দিয়েছিলেন। তবে দুর্নীতি দমন কমিশনের গভীর অনুসন্ধানে তাঁর নামে ৭ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ৯৮৭ টাকার স্থাবর এবং ৮ কোটি ১৫ লাখ ৩১ হাজার ২৬৪ টাকার অস্থাবর সম্পদের সুনির্দিষ্ট প্রমাণ মেলে।
পুলিশের সাবেক আইজিপিজি বেনজীর আহমেদ দুবাই পুলিশ কর্তৃক গ্রেপ্তার প্রসঙ্গে এ বিষয়ে আমি মহান জাতীয় সংসদকে অভিহিত করছি যে, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের সাথে নিবিড়ভাবে কাজ করার জন্য নিয়োজিত পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি ঢাকা কর্তৃক ইন্টারপোলে আবেদন করা হয়। তৎপ্রেক্ষিতে গত ১১ই এপ্রিল ২০২৫ এটা পাঠানো হয়েছিল, আমরা এটা মনিটর করেছি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আমি এ মহান সংসদের মাধ্যমে সমগ্র জাতিকে জানাচ্ছি যে গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরিয়েট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি আবুধাবি থেকে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে, দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজীর আহমদকে সংযুক্ত আরব আমিরাত কর্তৃক পুলিশ কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি বর্তমানে সেখানে আটক আছেন বলে সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আমি এই মহান সংসদকে আরো অবহিত করছি যে এনসিবি আবুধাবি জানিয়েছে যে ইউএই ফেডারেল ল নাম্বার ৩৯ অফ ২০২৬ অনুযায়ী গ্রেপ্তারের তারিখ পেতে ৩০ দিনের মধ্যে কুটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সটেডিশন রিকোয়েস্ট প্রেরণ করতে হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বেনজির আহমদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪০৮, ৪৭১ এবং ০১৯ সেকশন এবং ১৯৭৪ এর দুর্নীতি প্রতিরোধ আইনের বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩ এর ১১ ধারার সেকশন ১১ মামলা বিচারাধীন রয়েছে।
উক্ত বিষয়ে এনসিবি ঢাকা ইন্টার চ্যানেলের মাধ্যমে রেড নোটিস প্রকাশ আন্তর্জাতিক সমন্বয় বিদেশি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ এবং গ্রেপ্তার পরবর্তী ফলোআপ কার্যক্রম সম্পন্ন করেছে। দুদক কর্তৃক প্রত্যার্পণের জন্য প্রয়োজনীয় মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ট্রেডিশন প্রপোজাল প্রস্তুত ও অনুমোদন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আবুধাবির সাথে সমন্বয় পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। এর মাধ্যমে আমরা বিচারহীনতা সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হবো ইনশাআল্লাহ।
এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।
আল রাজীব/ আয়না নিউজ