বিশেষ প্রতিনিধি, Md Al Rajib।।
বাংলাদেশে নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর একটি বক্তব্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ প্রসঙ্গে হাইকমিশনারের দেওয়া মন্তব্যের বিষয়ে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন তিনি।
শনিবার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বিরোধীদলীয় নেতা লিখেছেন, দিনেশ ত্রিবেদী পৌঁছানোর পর তাঁর একটি বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তিনি ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ বলতে কী বুঝিয়েছেন, আমাদের সরকারের উচিত হবে তাঁর কাছ থেকে তা জেনে নেওয়া।
জামায়াত আমির লিখেছেন, ভারত যেমন একটি স্বাধীন দেশ, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন দেশ। তার এ বক্তব্য স্পষ্ট না হলে জনমনে অবশ্যই বিভ্রান্তি তৈরি হবে। আমরা আমাদের সরকারের কাছে এ বিষয়টির সুরাহা চাই। যদি তিনি আক্ষরিক অর্থে এ ধরনের কিছু বুঝিয়ে থাকেন, তাহলে অবশ্যই তা নিন্দনীয়। বিষয়টি স্পষ্ট হওয়া দরকার।
ডা. শফিকুর রহমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা সরকারের কাছে এ বিষয়ের দ্রুত সুরাহা চাই। হাইকমিশনার যদি আক্ষরিক অর্থেই দুই দেশ এক হয়ে যাওয়ার কোনো ইঙ্গিত দিয়ে থাকেন, তবে তা অবশ্যই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।
দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কূটনৈতিক শিষ্টাচারের স্বার্থেই এ ধরনের স্পর্শকাতর বক্তব্যের ব্যাখ্যা জনসম্মুখে আসা জরুরি বলে মন্তব্য করেব তিনি।
আল রাজীব/ আয়না নিউজ