বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৫টি চোরাই মটরসাইকেলসহ ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন-শহরের নিমতলা বাজারের মটরসাইকেল গ্যারেজ মালিক বিশ্বজিত কর্মকার, গাজীর বাজারের সোবহান ও ঝিনাইদহ সদরের নারিকেল বাড়িয়া বাজারের গ্যারেজ মালিক আব্দুল্লাহ আল মামুন।
শুক্রবার (১২ জুন) দিবাগত গভীর রাত থেকে শনিবার (১৩ জুন) ভোর পর্ষন্ত পৃথক অভিযান চালিয়ে মটরসাইকেল উদ্ধারসহ তাদেরকে আটক করে পুলিশ। এ ঘটনায় থানার এস আই রফিকুল ইসলাম বাদী হয়ে ৪ জনের নামে একটি মামলা দায়ের করেছেন। আটকের বিষয়ে থানা চত্বরে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন কালীগঞ্জ অফিসার্স ইনচার্জ জেল্লাল হোসেন।
মামলার বাদী এস আই রফিক জানান, গোপন সুত্রে চোরাই মটরসাইকেল বিক্রির খবর পেয়ে থানার ওসিকে বিষয়টি অবহিত করেন। এরপর পুলিশ অভিযানে বের হয়ে শুক্রবার রাত ১১ টার দিকে শহরের নিমতলা রোডে বিশ্বজিত কর্মকারের মটরসাইকেল গ্যারেজে অভিযান চালায়। ওই গ্যারেজ থেকে একটি কালো রংয়ের ১৫০ সিসি পালসার ও লাল রংয়ের একটি প্লাটিনা ১০০ সিসি চোরাই মটরসাইকেলসহ তাকে আটক করে। আটককৃতের স্বীকারোক্তিতে রাত তিন টার দিকে পুলিশ ঝিনাইদহ সদরের নারকেল বাড়িয়া বাজারের আব্দুল্লাহ আল মামুনের গ্যারেজে অভিযান চালায়। তার গ্যারেজ থেকে কালো লাল রংয়ের একটি ডিসকভার ১২৫ সিসি সাইকেল ও একটি লাল রংয়ের হোন্ডা ১১০ সিসি মটর সাইকেলসহ তাকে আটক করে।
শনিবার ভোর রাতে কালীগঞ্জ উপজেলার গাজীর বাজারে সোবহানের পুরাতন মটরসাইকেল শো-রুমে অভিযান চালিয়ে কালো রংয়ের ডিসকভার ১২৫ সিসি মটরসাইকেলনহ তাকে আটক করে।
পুলিশী অভিযানে ৫ টি চোরাই মটরসাইকেলসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা চোরাই মটরসাইকেল বিক্রির সিন্ডিকেট। তারা উদ্ধারকৃত সাইকেলের কোন বৈধ কাগজ বা মালিকানার কাগজ দেখাতে পারেনি। সন্ধ্যার আগে আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন।
ইমন/ আল রাজীব/ আয়না