বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি-এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ। এতে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুনুর রশিদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ১০টি স্টলে তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব নানা উদ্ভাবন দর্শনার্থীদের ব্যাপকভাবে আকৃষ্ট করে।
অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে সেরা প্রকল্প ও উদ্ভাবনী ধারণার জন্য অংশগ্রহণকারীদের পুরস্কৃত করার ঘোষণা দেয়া হয়।
হাফিজ/ আয়না নিউজ