বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বেলা তিনটার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
এ বাজেট হবে নবনির্বাচিত সরকারের প্রথম বাজেট এবং সংখ্যার বিচারে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। স্বাভাবিকভাবেই বাজেট ঘোষণার আগেই এটি নিয়ে রাজনৈতিক অঙ্গন, ব্যবসায়ী মহল, অর্থনীতিবিদ এবং সাধারণ মানুষের মধ্যে আলোচনা হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ