বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই শনাক্ত হচ্ছে নতুন রোগী। পরিস্থিতি মোকাবেলায় জেলা শহরের ৭টি এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলা শহরের কাটপট্টি, বান্দা ঘাট, বাঁশপট্টি, কলাবাগান, স্টেশন রোড, সিটি পার্ক ও ফকির বাড়ি এলাকাকে ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় মশা নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম জোরদারের পরামর্শ দেওয়া হয়েছে।
বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে ১২ জন, নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ বলছে, আক্রান্তের এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ।
চিকিৎসকরা জ্বর হলে দ্রুত পরীক্ষা করার পাশাপাশি বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহবান জানিয়েছেন। বিশেষ করে জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
গিয়াস/ হাফিজ/ আয়না নিউজ