বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আজ। সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
আজকের ম্যাচেও টস ভাগ্য অস্ট্রেলিয়ার পক্ষেই গেছে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা। প্রথম ম্যাচে টস জিতে তারা প্রথমে ফিল্ডিং করেছিল।
এই ম্যাচে দুই দলের একাদশে একটি করে পরিবর্তন আনা হয়েছে। অস্ট্রেলিয়ার একাদশে লিয়াম স্কটের জায়গায় সুযোগ পেয়েছেন রিলি মেরেডিথ। অন্যদিকে বাংলাদেশের একাদশে সাইফ হাসানের পরিবর্তে দলে এসেছেন সৌম্য সরকার।
একনজরে দুই দলের একাদশ
বাংলাদেশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানভীর ইসলাম।
অস্ট্রেলিয়া : ম্যাথু শর্ট, কুপার কনোলি, জশ ইংলিস (অধিনায়ক), মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ম্যাট রেনশো, লিয়াম স্কট, জাভিয়ার বার্টলেট, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।
দুই দলই গুরুত্বপূর্ণ এই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে।
হাফিজ/ আয়না নিউজ