বিশেষ প্রতিনিধি, Md Al Rajib।।
ফুটবলপ্রেমীদের দেশ বাংলাদেশে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে নানা ধরনের ব্যতিক্রমী আয়োজন নতুন নয়। তবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক ব্রাজিল সমর্থকের দল পরিবর্তনের ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিনের ব্রাজিল সমর্থক মো. মিন্টু মিয়া এবার আনুষ্ঠানিকভাবে দল পরিবর্তন করে সৌদি আরব জাতীয় ফুটবল দলের সমর্থক হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে খড়মপুর হজরত শাহ পীর সৈয়দ আহম্মদ গেছুদারাছ কেল্লা শাহ (রহ.) মাজার প্রাঙ্গণ এলাকায় প্রকাশ্যে তিনি একটি সেভেন আপের বোতলে দুধ ভরে সেই দুধ দিয়ে গোসল করে। এ সময় নিজেকে পবিত্র ঘোষণা করে তিনি ব্রাজিলের সমর্থন থেকে সরে আসার কথা জানান। গোসল শেষে তিনি সৌদি আরব জাতীয় দলের জার্সি পরে নতুন সমর্থনের ঘোষণা দেয় এবং স্থানীয়দের নিয়ে একটি আনন্দ মিছিলও করে।
প্রতি লিটার ৮০ টাকা দরে কেনা দুধ সেভেন আপের বোতলে ভরে জনসম্মুখে ওই দুধ দিয়ে গোসল করে মিন্টু মিয়া জানান স্থানীয়রা।
ব্রাজিল নিঃসন্দেহে একটি অমুসলিম দেশ এবং তারা বিশ্বে মুসলিম হত্যায় জড়িত বলে আমি মনে করি। তাই বিবেকের তাড়নায় আমি ব্রাজিলের সমর্থন থেকে চিরতরে সরে এসেছি। এখন থেকে সৌদি আরবের ফুটবল দলকে সমর্থন জানাচ্ছি। নতুন সমর্থনের ঘোষণা আরও জোরালো করতে তিনি আগামী বৃহস্পতিবার (১১ জুন) সকালে ৫০০ ফুট দীর্ঘ সৌদি আরবের পতাকা প্রদর্শনের পরিকল্পনার কথা জানান মো. মিন্টু মিয়া।
ব্যতিক্রমী এই ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ফুটবল সমর্থনের মতো একটি বিষয়কে ঘিরে এমন অভিনব আয়োজন স্থানীয়দের মধ্যে কৌতূহল ও চাঞ্চল্যের জন্ম দিয়েছে।
আল রাজীব/ আয়না নিউজ