বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
রাজধানীর ধানমন্ডি-২৭ এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।
বুধবার (১০ জুন ২০২৬) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরিদা ইয়াসমিন জানান, খবর পাওয়ার পর মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি আরও জানান, সাত মসজিদ রোডের ওই পাঁচতলা ভবনের ছাদের একটি কক্ষে আগুন লাগে। ভবনটিতে ইলেকট্রনিকস পণ্য ও বিভিন্ন ট্রাভেল এজেন্সির অফিস রয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
হাফিজ/ আয়না নিউজ