বিশেষ প্রতিনিধি, Md Al Rajib।।
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) সকাল ১১টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), মানিকগঞ্জের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মানিকগঞ্জের অধ্যক্ষ প্রকৌশলী নূর আহম্মদ সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ফারজানা প্রিয়াংকা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহউদ্দিন, বিপিএম,জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল বাতেন, জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন এবং জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মো. আওলাদ হোসেন।
বক্তারা বলেন, বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশ গমন এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা সম্ভব। তারা মানবপাচার ও অভিবাসন-সংক্রান্ত প্রতারণা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান এবং বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।
শাহীন/ আল রাজীব/ আয়না নিউজ