বিশেষ প্রতিনিধি, Md Al Rajib।।
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের কামালহাট গ্রামে টাকা-পয়সা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচা-ভাতিজার মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুর প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নিয়ামত কামালহাট গ্রামের মৃত ইমান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে টাকা লেনদেন নিয়ে চাচা নিয়ামত ও তার ভাতিজার মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন এ বিষয় নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় ভাতিজার আঘাতে গুরুতর আহত হন নিয়ামত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে আনা হয়েছে।
শেখ ইমন/ আল রাজীব/ আয়না নিউজ